• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল লোহাগড়ায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাহিম মোল্যা (১৬) নামের এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায়  লোহাগড়া  দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।অভিযুক্ত ফাহিম মোল্যা ওই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে আসামি ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়।

    ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যার মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।ওসি মো. নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা ফাহিম মোল্যা নামে একজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT