• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়ায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১১:০১:৪৭ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    লোহাগড়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো.তামিম শেখ(২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে  লোহাগড়া থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাপড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন।
    গ্রেফতারকৃত মো.তামিম শেখ(২৬) লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের মৃত হারুন শেখের ছেলে। ২৯ (অক্টোবর) রাতে লোহাগড়া ১২নং কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পশ্চিম পার্শ্বস্থ বাঁশহাটা সংলগ্ন তিন রাস্তার মোড় চর এলাকার রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার, এএসআই(নিঃ) মো.ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো.তামিম শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মো.তামিম শেখ এর নিকট থেকে ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুনের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT