• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়া থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা উদ্ধার

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১১:৩১ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    লোহাগড়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত সুজন থান্দার(৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন থান্দার লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের কামাল থান্দারের ছেলে। ২৪ সেপ্টেম্বর সকালে লোহাগড়া থানাধীন চরবকজুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.নাসির উদ্দিন।

    গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নি:) আশিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুনের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT