• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়া ব্রিজের নিচে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

    মো.মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল লোহাগড়া ভাঙ্গারি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে লিটন হোসেন (৪১) নামের এক ব্যক্তি গত ২৯-০৮-২০২৩ তারিখ হতে ০১/০৯/২০২৩ তারিখ ১৮.০৫ ঘটিকার মধ্যে যেকোন সময় হত্যাকাণ্ডের শিকার হয়। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মুজিবর রহমান ঢালীর ছেলে। ঘটনার দিন আসামি জাকির হোসেন মোল্যা ও ভিকটিম লিটন হোসেনের মধ্যে ভাঙ্গারি বিক্রির ৭০০/১০০০ টাকা ভাগাভাগি নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জেরে লোহাগড়া পৌরসভাধীন ০৭ নং ওয়ার্ডের জনৈক মোঃ মোস্তফা শেখ, পিতা-মৃত ইসাহাক শেখ এর তিনতলা ভবনের নিচে নবগঙ্গা নদীর দক্ষিণপাড়ে তারাট অবস্থানকালে দুজনের মাঝে বাক বিতন্ডের সৃষ্টি হয়।

    বাক বিতন্ডের একপর্যায়ে আসামী মো.জাকির হোসেন মোল্যা(২৫), পিতা: মো.আলাউদ্দিন মোল্যা, গ্রাম:রামপুর, থানা: লোহাগড়া, জেলা: নড়াইল ভিকটিমের মাথায় ইট দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে আসামীর কাছে থাকা চাকু দিয়ে ভিকটিকে পেটে গুরুতর জখম করলে উক্ত স্থানেই লিটন হোসেন মৃত্যুবরণ করে। ভিকটিমকে ঘটনাস্থলে রেখে আসামী চলে যায় এবং ০২/০৯/২০২৩ তারিখ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মেম্বার এর মাধ্যমে পুলিশ ভিকটিমের পরিবারকে খবর দিলে তার পিতা-মাতা এসে সন্তানের পরিচয় সনাক্ত করে এবং লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে একটি হত্যা মামলার রুজু হয়।

    নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোসা.সাদিরা খাতুনের ) নির্দেশনায় লোহাগড়া থানা পুলিশ মামলার রহস্য উদঘাটনে তৎপর হয়। ১৪/০৯/২৩ তারিখ রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নাসির উদ্দিনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মো.মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে উক্ত হত্যা মামলার মূল আসামী মো.জাকির হোসেন মোল্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ১৫/০৯/২০২৩ তারিখ আসামি মো.জাকির হোসেন মোল্যাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। আসামির নামে লোহাগড়া থানায় পূর্বে একটি মামলা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT