• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    লোহাগড়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৩:৩৭:১০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। এসময় লোহাগড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন উপস্তিত ছিলেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে লোহাগড়া থানার কনফারেন্স রুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করার দাবি জানান। পুলিশ সুপার বলেন,থানা হবে জনগনের আস্থার জায়গা। উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি,তাছাড়া পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান (ক্রাইম এন্ড অপস্), দোলন মিয়া (সদর সার্কেল নড়াইল), সাংবাদিক আলোকিত৭১ সংবাদ এর জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, সাংবাদিক আজিজুর বিশ্বাস মোঃ জান্নাতুল বিশ্বাস প্রমুখসহ লোহাগড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT