• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    শরীফ একাডেমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

      প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ২:০৮:০০ প্রিন্ট সংস্করণ

    শাকিল হোসেন-স্টাফ রিপোর্টারঃ

    নওগাঁর পত্নীতলায় শরীফ একাডেমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৪ জুন বিকাল ৩ টায় শরীফ একাডেমিক স্কুল প্রাঙ্গনে ২০২২ইং পরিক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    এসএসসি ২৩ ব্যাচের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো শরিফুল ইসলাম। তিনি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরিক্ষার হলে কি করণীয় আর কি অকরণীয় তা বুঝিয়ে দেন। তাদেরকে চিন্তামুক্ত থাকার পরামর্শ দেন। এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

    আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মার্জানুর রহমান , ইংরেজি শিক্ষক আরমান আলী , রসায়ন শিক্ষক হাফিজ সহ অভিভাবকন্দ।পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন পরিক্ষা সরঞ্জাম দিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT