প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৩:১১:০৩ প্রিন্ট সংস্করণ
সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:
আজ সকাল আটটায় কালুগাড়ি জামে মসজিদে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। এছাড়াও উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরসভার জামাতের পৌর সেক্রেটার তাইজুল ইসলাম মিলন ও বাবর আলী, মেহেদী হাসান, হেলাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, জুবায়ের রহমান, সাত নাম্বার ওয়ার্ড সভাপতি মোতালিব হোসেন।
দোয়া মাহফিলে মেহমানেরা বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ও ছাত্রশিবি দলকে নিয়ে বিভিন্ন কথা বলে থাকেন। ইসলামী ছাত্রশিবির ইসলামী সরকার গঠন করার পরিকল্পনা করছেন।
জামাত নেতারা আরো বলেন কোন গোষ্ঠী নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করলে আমরা তার প্রতিরোধ গড়ে তুলবো আমরা চাই বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বিরাজ করুক। পরিশেষে উক্ত অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

















