• Developed by : BDIX ROOT
  • লাইফস্টাইল

    শীতে কত দিন পর পর চুল ধোয়া উচিত?

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৪:১৬:২২ প্রিন্ট সংস্করণ

    লাইফস্টাইল ডেস্কঃ

    প্রতিদিন চুলে পানি লাগানো অনুচিত- এমনটাই মত রূপ বিশেষজ্ঞদের। এতে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে। শীতে চুলের রুক্ষতা রুখতে আরও খানিকটা সচেতন থাকতে হবে। জেনে নিন শীতে কত দিন পর পর চুল ধোবেন এবং কীভাবে যত্ন নেবেন চুলের।শুষ্ক স্কাল্প হলে ৩ থেকে ৪ দিন পর পর চুল ধুয়ে নিন।তৈলাক্ত স্কাল্প যাদের, তারা দুই দিনে একবার ধুয়ে ফেলুন চুল।

    নাহলে তেলতেলে হয়ে ধুলাবালি আটকাবেও বেশি।
    কোঁকড়া চুল হলে সপ্তাহে দুইবার ধুয়ে ফেলাই যথেষ্ট।
    বার বার চুল ধোওয়ার প্রয়োজন হলে শ্যাম্পু কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ শীতে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুল আরও রুক্ষ করে তুলবে।চেষ্টা করুন শীতের এই সময়টাতে অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে।হেয়ার ড্রায়ার বা এই ধরনের যন্ত্র ব্যবহার না করার চেষ্টা করুন।

    তাপে চুল দ্রুত ভেঙে যাবে।শুষ্ক স্কাল্প যাদের, তারা শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই চুলে তেল ম্যাসাজ করে নেবেন। কুসুম গরম পানি দিয়ে চুল ধোবেন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। চুল ভালো রাখতে এ সময় ডিপ কন্ডিশনিং ভীষণ জরুরি। বাইরে বের হওয়ার সময় অবশ্যই চুল ঢেকে নেবেন। এতে বাড়তি ধুলাবালি থেকে রেহাই মিলবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT