শেরপুরে একই পরিবারের সাতজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজার এলাকার শ্রী রবিদাস মণ্ডল। দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান নিয়মনীতির প্রতি দুর্বল হয়ে পড়েন। ইসলাম শান্তির ধর্ম, এমন আত্ম-উপলব্ধি থেকে স্ত্রীর সঙ্গে আলোচনার এক পর্যায়ে স্থানীয় মাদরাসায় গিয়ে আলেম উলামাদের সামনে কালেমা পড়ে স্ত্রী সন্তানসহ পরিবারের সাত সদস্য নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ছেড়ে আসেন নিজের ভিটেমাটি, ঘরবাড়ি এমনকি পূর্বে উপার্জিত টাকা পয়সাও। পরে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে।
মানবিক বাংলাদেশ সোসাইটির শেরপুর জেলার সাধারণ সম্পাদক জুয়েল রানার উদ্যোগে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আদম তমীজি হকের পক্ষ থেকে নগদ ২০হাজার টাকা সহ ৩০ কার্টুন বিস্কুট নবমুসলিম মোঃ আব্দুল্লাহ এর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি একরাম সেরনিয়াবাত ও ৫ সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আহসানুজ্জামান হৃদয়, আরিফ হাসান, এনামুল হক, আল আমিন রাজু,ও শহর কমিটির সহ সভাপতি আদনান রহমান ও বেলুয়া ইউনিয়নের মেম্বার সুলতান সহ আরো অনেকেই।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.