শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় পৌরশহরের নিউমার্কেট আইডিইবি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ শেরপুর জেলা সমন্বয়কারী জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, প্রিয় অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ বক্তব্য রাখেন।
এসময় ইনফরমেশন সার্ভিস প্রভাইডার আবু সাঈদ ইমনসহ স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির অংশ হিসেবে জেলার জনগণকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.