জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অসহায় মানুষকে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাতে দুস্থ অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি এনামুল হক এনাম, সহ সভাপতি রুবেল, সাংগঠনিক সম্পাদক এফ এইচ সানি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ ইতোমধ্যে ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কিছু খুনির ফাঁসির কার্যক্রম সম্পন্ন করায় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার প্রশংসা করে এবং পাশাপাশি পলাতক বাকি খুনিদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।এ ছাড়াও এ হত্যাকাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী জিয়াউর রহমান ইনডেমনিটি আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করায় তার মরণোত্তর বিচার করার দাবি জানানো হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.