• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    শ্রীনগরে ইউনিয়ন পরিষদের ১ম বছর পুর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৬:০৫:২০ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে পাটাভোগ ইউনিয় পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন ও ইউপি সদস্যবৃন্দদের বিজয়ের ১ বছর পুর্তি উপলক্ষে চল্লিশ মসজিদ ভিত্তিক মক্তবের ছাত্র/ছাত্রীদের হামদ-নাদ ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনিষ্ঠানের আয়োজন করা হয়।
    পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল্লাহ খান মুন এর সভাপতিত্বে ও ইউপি সদস্য বিজয়ের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন মোহাম্মদ পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু। বিশেষ মেহমান বরন্য লেখক, মাওলানা যাইনুল আবেদীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ওলামায়ে কেরাম, সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী মাঝে আগত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT