এমএ কাইয়ুম-মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা মহিলা আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭ জুন) বিকেল ৪টায় শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মহিলা আঃলীগের উদ্যোগে চলমান পরিস্থিতি ও দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগের দায়িত্বরত বাংলাদেশ মহিলা আঃলীগের কেন্দ্রীয় কমিটি সদস্য মেহজাবিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা আঃলীগের সাঃ সম্পাদক নুরজাহান বাবুলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা মহিলা আঃলীগের সভাপতি তহুরা জামান জোসনা, সাধারণ সম্পাদক শামছুন নাহার শিল্পী, সাংগঠনিক সম্পাদক রোকেয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন।
আরো ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাদ সিকদার,ইউনিয়ন আঃলীগের সাঃ সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা মহিলা আঃলীগের সভাপতি আছিয়া আক্তার রুমু,মর্জিনা বেগমসহ ইউনিয়ন মহিলা আঃলীগের নেতৃবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.