এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, উন্নয়নের বাতিঘর, মাদার অফ হিউম্যানিটি, সফল রাষ্টনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৫তম শুভ জন্মবার্ষিকী পালন করেছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ।বুধবার(২৮সেপ্টেম্বর)সকাল দশটার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়ার পর কেক কেটে ও আনন্দ র্যালীর মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে জন্মবার্ষিকী পালন করা হয়।
উপজেলা আঃলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সহ -সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, আবুল কালাম আজাদ ডালু,জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন,সফিকুল ইসলাম মামুন, কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন,উপজেলা মহিলা আঃলীগ সভানেত্রী আছিয়া আক্তার রুমু ও সাধারণ সম্পাদক নুর জাহান বাবুল।
অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ সুজন, সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,শ্রীনগর ইউনিয়ন আঃলীগ সভাপতি মোঃ আলমাস,সাঃ সঃসিরাজুল ইসলাম,শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি লিমন হোসেন,আঃলীগ নেতা রায়হান মাহমুদ, যুবলীগ নেতা মোঃ শামিম,মোঃ মামুনসহ উপঃ আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.