শ্রীনগরে বিকল্পধারা রাঢ়ীখাল ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন বিকল্পধারা বাংলাদেশ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে রাঢ়ীখালের দলীয় কার্যালয় সংলগ্ন স্থানীয় বিদ্যালয় মাঠে আবু তালেব লালুকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম রমিজ কে সদস্য সচিব করে মোট ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে কমিটি গঠন উপলক্ষে বিকল্পধারা নেতা আবু তালেব লালুর সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা বিকল্পধারার যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহ্বায়ক ডাঃ এম.এ হাকিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী সহিদুল্লাহ কামাল ঝিলু, কেন্দ্রীয় বিকল্প যুবধারা সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নিশি, উপজেলা বিকল্পধারার যুগ্ন-আহ্বায়ক জিল্লুর রহমান, মো. বাচ্চু শেখ, নাজির হোসেন চঞ্চল, ফারুক হোসেন, মো. শহীদ শেখ, মিল্লাত হোসেন, আল-আমিন, শেখ ইমরান হোসেনসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.