• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    শ্রীনগরে ২০ লক্ষ টাকা মূল্যের তক্ষকসহ আসামী গ্রেফতার

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৩:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা মুল্যের বন্যপ্রাণী তক্ষকসহ মোঃ আলী কেলে(৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব- ১০। বৃহস্পতিবার( ৬ অক্টোম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সিংপাড়া বাজারে দুখাই শেখের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোঃ আলী কেলে উপজেলার আটপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেলতলী এলাকার মৃত নুরু মিয়া মাদবরের ছেলে।

    র‍্যাব- ১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব সদস্যরার দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর তিনদোকান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌছলে ধৃত আসামী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করেন এবং তার হাতে থাকা একটি ১২ ইঞ্চি লম্বা বন্যপ্রাণী তক্ষক যার মুল্য বিশ লক্ষ টাকা উদ্ধার করে সাক্ষীদের সামনে জব্দ করেন।
    শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা হচ্ছে। আগামীকাল কোর্টে চালান করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT