• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    শ্রীনগরে FLY ফাউন্ডেশনের কৃতিছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ

      প্রতিনিধি ১৮ মে ২০২২ , ১০:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম-মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের শ্রীনগরে এফ এল আই ফাউন্ডেশন উদ্যােগে সংবর্ধনা, নবীণ বরণ ও কৃতিছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার(১৮মে)বেলা ১১টার সময় শ্রীনগর কলেজ অডিটোরিয়ামে জাগ্রত বিক্রমপুর কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়।

    এফ এল আই ম্যানেজিং ডিরেক্টর ও ট্রেইনার শেখ নুর আলম অভি ও এফ এল আই চেয়ারম্যান আনোয়ার খানের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রিন্স।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা সোহেল রাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিরব, কলেজ শাখার সভাপতি জহিরুল ইসলাম লিমন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT