• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    সকল ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবীতে বরিশালের সকল পলিটেকনিক এর শিক্ষার্থীদের ৪দফা আন্দোলন

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২১ , ১২:৫৬:২১ প্রিন্ট সংস্করণ

    সকল ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবীতে বরিশালের সকল পলিটেকনিক এর শিক্ষার্থীদের ৪দফা আন্দোলন

    আজ সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশালের সকল পলিটেকনিক ছাত্র ছাত্রীরা তাদের দাবি/অধিকার কে ছিনিয়ে নিতে রাজপথে অবস্থান করেছে।এক পর্যায় তারা বরিশাল সিএন্ডবি মহাসড়ক অবরোধ করে তাদের আন্দোলন চালায়।পরে সেখানে প্রশাসন উপস্থিত হয়।

    ছাত্রছাত্রীরা আন্দোলন শেষে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল সিএন্ডবি রোড থেকে সরাসরি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যায়।

    তাদের দাবী গুলো হলো-

    ★কোন ভাবেই এক বছর ইয়ার লস মানি না।

    ★১ম,৩য়,৫ম,৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।

    ★সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে।

    ★সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT