• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    সলঙ্গায় ২২ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক

      প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৩ , ৯:১৮:২৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সলঙ্গায় অর্ধ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
    সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২২ হাজার পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকালে রায়গঞ্জ ও সলঙ্গা থানার যৌথ অভিযানে ২২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। যার বাজার মুল প্রায় অর্ধকোটি টাকা।
    আটক মাদক কারবারি চট্টগ্রাম জেলার রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিন। এর বিরুদ্ধে ইতিপূর্বেও দুইটি মাদক মামলা রয়েছে।

    শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভিতর থেকে ১১ টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়।

    বাজারের ব্যাগের ভেতর ২২ হাজার পিস ইয়াবা সুকৌশলে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইয়াবা গুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামীকে আদালত প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রওশন আলী ও সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ এনামুল হক।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT