• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় অটোভ্যান যাত্রী নিহত

      প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ১২:০৫:৩৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ডভ্যান চাপায় সারমিন (২৪) নামে একজন অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৬ টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার বুড়ির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক কার্ভাডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। নিহত সারমিন সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের লিখনের স্ত্রী।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, হাটিকুমরুল গোলচত্বর হতে বগুড়ার দিকে যাচ্ছিল সলঙ্গা থানার কুমাজপুর এলাকায় পৌছিলে কাভার্ড ভ্যানটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যান যাত্রী সারমিন রাস্তার পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যারা যায়। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়।মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহত শারমিনের মরাদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT