• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    সলঙ্গায় র‌্যাব-১২’র অভিযানে ১৪কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক।

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২২ , ১০:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় বুধবার(৩ আগষ্ট/২২) সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ রোড হইতে বগুড়া গামী মহাসড়কস্থ সলঙ্গা থানাধীন কুমাসপুর মৌজার সাহেবগঞ্জের জনৈক প্রাণ গোবিন্দ ঘোষ এর ‘স’ মিলের সামনে একটি যাত্রীবাহী পরিবহনে মাদক বিরোধী অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকার বাড়ী গ্রামের মৃত লুদু মিয়ার ছেলে শাহীন মিয়া(৩২)কে ১৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT