মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:
এর ধারাবাহিকতায় ০৫ তারিখ শনিবার বিকেল ০৩:৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দিস্থ ফুট ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ৪,৪৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ খোকন মিয়া (৩৫), পিতা-মোঃ আঃ হামিদ মিয়া, সাং- মন্দভাগ নোয়াপাড়া, থানা-কসবা, জেলা-বি-বাড়িয়া, মোঃ পারভেজ মোশারফ বাকী (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং- দক্ষিণ শশীদল, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধনেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.