মোঃ মিজানুর রহমান-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ:
সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদের বিপরীতে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ৯টি ওয়ার্ডের ৪৫জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ইকাবাল বাহার জালাল,সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে সেলিম রেজা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার( ৮ফেব্রয়ারী) সকাল ১০টায় রয়হাটি দাখিল মাদ্রাসায় এসম্মেলন অনুষ্ঠিত হয়।
সলঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহানশাহ্ এডিশনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, আলমগীর আলম, জেলা বিএনপি'র সহ-সভাপতি মতিয়ার রহমান সরকার, শিল্প ও বানিজ্যিক বিষয়ক সম্পাদক আঃ আলীম সরকার, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক (রঞ্জু), জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সিরাজ)
সহ-দপ্তর সম্পাদক শেখ মো.এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা থানা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন খান,সদস্য সচিব আঃ আলীম শেখ,সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক সম্পাদক ভিপি শামীম খান আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.