• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই-এমপি ছলিম

      প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৫:১২:৪৮ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান-মহাদেবপুর প্রতিনিধি:

    নওগাঁ-৩ আসনের এমপি হাজী ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেছেন,সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। একমাত্র ঐক্যই সংগঠনকে মজবুত রাখতে পারে। তিনি বলেন,দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজের দর্পণ। বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমেই একজন সংবাদ কর্মির ভালোবাসা গড়ে উঠে পাঠকের কাছে। তিনি গতকাল তাঁর নিজ এলাকা চাঁন্দা বাজারের অফিসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ এর নেতাদের সাথে আলাপচারিতায় উপরোক্ত কথাগুলো বলেন।

    এ’সময় উপস্থিত ছিলেন,বিএমএসএফ এর মহাদেবপুর উপজেলা শাখা কর্মিটির সিনিয়র সহ-সভাপতি মো.আককাস আলী,সভাপতি বরুন মজুমদার,সাধারণ সম্পাদক এম সাখোয়াত হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নুল হোসেন,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান খোকন,অর্থ সম্পাদক মেহেদী হাসান,দপ্তর সম্পাদক মো.মাহবুবু-উল আলম,কার্য নির্বাহী সদস্য আজাদুল ইসলাম,লিয়াকত আলী,চেরাগপুর ইউপি চেয়ারম্যান বাবু শীবনাথ মিশ্র প্রমর্খ।
    পরে সাংবাদিক নেতারা ফুলের তোড়া এমপি হাজী ছলিম উদ্দীন তরফদার সেলিমের হাতে তুলে দেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT