• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    সাংবাদিক আবেদ আহমেদ কে শ্রীমঙ্গলে গণসংবর্ধনা প্রদান।

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১০:২৭:০৫ প্রিন্ট সংস্করণ

    সমাজের বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ ও যুব সমাজ কে অনুপ্রাণিত করায়, সাংবাদিক,সংগঠক ও মানবাধিকার কর্মী আবেদ আহমেদ কে গত ১৩ ফেব্রুয়ারি সাতগাঁও বাজারে এবং ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার শ্রীমঙ্গল কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে, শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য
    গুণিজন সম্মননা-২০২২ প্রদান করেন পরিতোষ একাডেমী,
    দেশ বিদেশের অসংখ্য পত্রিকা ও টেলিভিশন এ সাংবাদিকতায় এক যুগ অতিক্রম করায় গুণিজন সম্মননা -২০২১ প্রদান করেন। এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি শ্রীমঙ্গল,
    যুব সমাজকে সামাজিক কাজে উদ্বোধ্য করায় গুণিজন সম্মননা -২০২১ প্রদান করেন বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার,দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন শ্রীমঙ্গল কমিটি বন্ধু এ্যাওয়ার্ড প্রদান করেন এবং জাতীয় কবি পরিষদের সম্মাননা পাওয়ায় সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ, সাতগাঁও সমাজকল্যাণ সংস্থা,সাতগাঁও ঐক্য পরিষদ সহ অসংখ্য সামাজিক সংগঠন গণ সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান শ্রীমঙ্গলের কৃতি সন্তান আবেদ আহমেদ কে। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম সবুজ সভাপতি- ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা, মোঃ নাছির আহমেদ সভাপতি- এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি, পরিতোষ সভাপতি- পরিতোষ একাডেমী, আলমগীর হোসেন সভাপতি- সাতগাঁও সমাজকল্যাণ সংস্থা, তরিকুল ইসলাম লিটন সাংগঠনিক সম্পাদক- সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ, শিবলু আহমেদ নোমান সাংগঠনিক সম্পাদক- বন্ধু প্রতিদিন শ্রীমঙ্গল, এইচ আর রুবেল সভাপতি- বাংলাদেশ বন্ধু হেল্প সেন্টার, সাহাবুদ্দিন সাধারন সম্পাদক- সাতগাঁও ঐক্য পরিষদ, কামরুল হাসান তালুকদার, খোরশেদ আলম, খালেদ বিন ওয়ালিদ,ইয়াকুব প্রমূখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT