• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    সাবেক সংসদ সদস্য খুলনা-৬ আসনের রশীদুজ্জামান র‍্যাবের হাতে গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৬:২২:০৪ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    একাধিক মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-০৬ ও র‌্যাব-০৮ এর সদস্যরা৷

    বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পরপরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে খুলনা পাইকগাছা থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT