• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৯:৫২:৪০ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (২.৫) নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জানুয়ারী ২৪ ইং)তারিখ দুপুর আনুমানিক একটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাঁচপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত শিশু ওই গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, তাদের বাড়ির দক্ষিণ পাশে শিশুটি পুকুরের পাশে খেলাধুলা করার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। পড়ে পরিবারের লোকজন খোজাখুজি করে পুকুরের পানিতে হতে উদ্ধার করার পরে দেখতে পায় শিশুটি শিশুটি মারা গেছে।নিহত শিশুর মৃতদেহ তাহার নিজ বাড়িতে আছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT