• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    সিংড়ায় স্বামীর সহায়তায় গৃহবধূকে গণধর্ষনের অভিযোগ স্বামীসহ গ্রেফতার-৬

      প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৪:০১ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোরের সিংড়ায় স্বামীর সহায়তায় গৃহবধূকে (২৮) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিংড়া থানার ইন্সপেক্টর তদন্ত আকবর আলী জানিয়েছেন, মঙ্গলবার রাতে উপজেলার চৌগ্রাম এলাকার বুদ্দু মোল্লা তার স্ত্রীকে জোর করে স্থানীয় যুবক রাকিব আলীর হাতে তুলে দেয়।রাকিব ওই গৃহবধূকে এক গার্মেন্টস কর্মির ফাঁকা বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে।বিষয়টি স্থানীয় আরো ৩ যুবক জানতে পেরে ওই বাড়িতে হানা দেয়।

    তারা গৃহবধূকে সেখান থেকে স্থানীয় একটি ওয়ার্কশপে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণের পর সেখানেই ফেলে রেখে পালিয়ে যায়। বুধবার সকালে নির্যাতিতা সেখান থেকে বের হয়ে থানায় গিয়ে তার স্বামী সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।পরে পুলিশ বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বামী বুদ্দু মোল্লা, গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার,নাজমুল আলী মন্ডল,রাকিব আলী,আব্দুল মোমিন ও শহিদুল ইসলাম নামে অভিযুক্ত ৬জনকে গ্রেফতার করে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT