• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    সিইসির পতত্যাগ দাবী করলেন-পীর সাহেব চরমোনাই

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ১০:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও হাত পাখা প্রতিকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং নির্বাচনে ব্যাপক কারচুপির করার প্রতিবাদে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও বিক্ষোভ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বিক্ষোভ মিছিল পুর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন,গত ১২ জুন বরিশাল সিটিতে ফয়জুল করীমের উপর পরিকল্পিত ভাবে হামলা করেছে আওয়ামী লীগ। এমনকি তাদের কথা কাজে বুঝা গেছে তাকে হত্যা করার ও পরিকল্পনা ছিলো।

    এর পরে নির্বাচন কমিশনের বিতর্কিত কথা দারা বুঝা গেছে তিনি সিইসির পদে থাকার কোন অধিকার নেই।অনতিবিলম্বে তার পতত্যাগ দাবী করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম। এ ছাড়াও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশ। উক্ত প্রতিবাদ সমাবেশে বরিশাল জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বরিশাল নগরীতে উপস্থিত হন। আজ ১৬ জুন শুক্রবার উক্ত প্রতিবাদ মুলক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT