• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    সিকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রাফি , সম্পাদক সাজিদ

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৭:১৪:০৫ প্রিন্ট সংস্করণ

    সিকৃবি প্রতিনিধি:

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ গঠন করা হয়েছে। এতে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আকিমুন হাসান রাফি সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি সাজিদ আল সাদেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
    বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে কমিটি নির্বাচিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থ-সম্পাদক মো. রাজিবুল ইসলাম (সিলেট ভিউ ২৪),দপ্তর-সম্পাদক অসীম কুমার বৈষ্ণব (সিলেট ভয়েস) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. ফরিদুল ইসলাম (দ্যা কান্ট্রি টুডে), হাবিবা সুলতানা (সিলেট ডায়েরী), জসিম উদ্দীন (নবযুগ), মো. মাসুদুর রহমান খোন্দকার (দ্যা ডেইলি ক্যাম্পাস) এবং মাহমুদুর রহমান (নতুন সিলেট) নির্বাচিত হয়েছেন।

    নবনির্বাচিত সভাপতি মো. আকিমুন হাসান রাফি বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সমাজে সংঘটিত সকল ঘটনাই সাংবাদিকদের লিখা ও ছবির মধ্য দিয়ে প্রতিফলিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন, কৃতিত্ব ও স্বীকৃতি ও অনিয়মের বস্তুনিষ্ট ও সত্য সংবাদ প্রচারের ব্যাপারে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্পন হিসেবে কাজ করে আসছে। সামনের দিনগুলোতেও নতুন এই কমিটির সকলেই সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারে নির্ভীক ও সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।

    অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাজিদ আল সাদেক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “প্রথমেই অসংখ্য কৃতজ্ঞতা যারা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য মহৎ সম্মানের। একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি সদ্বিনয়, প্রফেশনালিজম ও সৃজনশীলতা বিশিষ্ট প্রতিষ্ঠানের সাথে আমার আনন্দময় যাত্রা শুরু হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রগতি, গবেষণা এবং সাহসিক গঠনের কথা প্রতিষ্ঠান, ছাত্র ও বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে সচেষ্ট হব।” উল্লেখ্য, নতুন এ কমিটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) ৪র্থ কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT