• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    সিঙ্গেল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আকাশ-ফিদবি

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৩৭:১৯ প্রিন্ট সংস্করণ

    ক্যাম্পাস প্রতিনিধি:

    কবি নজরুল সরকারি কলেজ ৮২ সদস্যবিশিষ্ঠ সিঙ্গেল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হয়েছেন সাজ্জাদ হোসেন আকাশ এবং সাধারণ সম্পাদক ফিদবি।

    উপদেষ্টা পরিষদ জানিয়েছে, নিজস্ব গোয়েন্দা সংস্থা, পরীক্ষণ, পর্যবেক্ষণ, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রেম বঞ্চিতদের নিয়ে গঠিত হয়েছে ‘কবি নজরুল সরকারি কলেজ সিঙ্গেল অ্যাসোসিয়েশন’। তারা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। আরও জানা যায়, কেউ যদি পরবর্তী সময়ে প্রেমে জড়িয়ে পড়েন, তাহলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT