• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বাচিপ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২১ , ২:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

    এরআগে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্তক অর্পণ, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও বেলুন ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। ওই সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

    র‌্যালী শেষে ওই সংগঠনের সভাপতি ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার অলির সভাপতিত্বে আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য্য রাখেন প্রধান অতিথি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমএ’র সভাপতি ডাঃ জহুরুল ইসলাম রাজা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা’লীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম হীরা প্রমূখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT