• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সিরাজগঞ্জে  বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রের।

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৩:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ

    সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ফাহাদ (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় হৃদয় নামে আরো এক কিশোর  আহত হয়েছে। আহত হৃদয় কে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য  প্রেরণ করা হয়েছে।

    বুধবার সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহিত ফাহাদ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার নিখিল মোল্লা’র ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়, ফাহাদ ও হৃদয় মোটরসাইকেলযোগে মালশাপাড়া যাচ্ছিল।তারা মালশাপাড়া কবরস্থানের সামনে পৌঁছাইলে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়।

    এতে ফাহাদ ও হৃদয় গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। হসপাতালে তাদের অবস্থার অবনতি হলে উন্নত  চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ফিয়াদের মৃত্যু হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT