মোঃ শাহাদত হোসেন- সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম বিপ্লব (২৬) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম কদমতলা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার হয়। বিপ্লব ওই মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, বিপ্লব দিনমজুরের কাজ করতেন। গত দু’দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার সকালে রানীগ্রাম কদমতলি এলাকায় যমুনা নদীতে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বিপ্লব মাদকাসক্ত ছিলেন।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া বিপ্লব নিখোঁজ ছিলেন কি-না সে বিষয়ে থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.