• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    সিরাজগঞ্জ জেল কারাগারে কয়েদির মৃত্যু

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ২:৫১:৫৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় মোঃ ইদিল (৫৫) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কয়েদি সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

    জেল সুপার আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েদি ইদিল মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত১০টার দিকে সে কারাগারের ভিতরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বিকালে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT