• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১০:২৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    এম এ কাইয়ুম-মুন্সীগঞ্জ জেলা:

    “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শণীর আয়োজন” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শণী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার মালখানগর হাই স্কুল ও কলেজ মাঠে এ প্রদর্শণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পলি রানী নাগ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক প্রমুখ। স্বাস্থ্যবিধি মেনে ৪০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেঁড়া, গারোল, কবুতর, ঘুঘু, হাঁস, মুরগী, খরগোশ ও পাখিসহ নানা প্রজাতির প্রাণির সমারোহ ঘটে। এছাড়া নানা প্রজাতির ঘাঁস ও খামারিদের প্রযুক্তি ব্যবহার করে খামারের উন্নয়েন নানা ধরনের যন্ত্রপাতি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের পুরস্কার দেওয়া হয়। #

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT