• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সিলেটের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন কে এম নজরুল

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২১ , ৪:৫৩:১০ প্রিন্ট সংস্করণ

    সিলেট জেলার শ্রেষ্ট ওসি হিসেবে মনোনীত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম।আজ বুধবার ২০ জানুয়ারী সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ট ওসির সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম। 

    এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন-এই শ্রেষ্টত্ব আমার একা অর্জন নয়, থানার সকল পুলিশ সদস্য, স্থানীয় এলাকাবাসীর। সবার আপ্রাণ চেষ্ঠার ফলে মাদক, চোরাচালান এবং গ্রেফতারি পরোয়ানা তামিল করার মধ্য দিয়ে শ্রেষ্টত্ব অর্জন করেছি। আগামীতেও যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে এ জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।
    উল্লেখ্য: কে এম নজরুল দ্বিতীয় বারের মতো শ্রেষ্ট ওসি মনোনীত হন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT