• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সিলেটে করোনা ভাইরাসে ৮ জনের মৃত্যু

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২১ , ৬:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

    .
    ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:

    সিলেটে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে অনেক। নতুন করে দেশজুড়ে তান্ডব চালাচ্ছে আফ্রিকান করোনা স্ট্রেইন। ফলে সিলেটজুড়ে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে। এই শঙ্কার মধ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতোমধ্যে মোট শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
    গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে। এই ৮ জনই সিলেটে জেলার বাসিন্দা। এ সময়ে বিভাগে আরও ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১২৯ জন রোগী।

    নতুন শনাক্তদের মধ্যে ৩৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ১০ জন এবং হবিগঞ্জ জেলার ২ জন রয়েছেন।

    আজ রবিবার ২৫ এপ্রিল সকাল ৮ ঘটিকা পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ২৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২ হাজার ৯৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন রয়েছেন।

    সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩২ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৬১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৭ জন রয়েছেন।

    বিভাগে এ পর্যন্ত ১৮ হাজার ৪৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৯৯৯ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ৮৯ জন।

    করোনাভাইরাসে আক্রান্ত ২৭৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৫ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

    এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৯ জন। এ সময়ে সিলেট বিভাগে আটজনের মৃত্যু হয়েছে।’

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT