• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সিলেটে সিএনজি প্রাইভেট কারের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ১ জন নিহত

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৩১:০২ প্রিন্ট সংস্করণ

    সিলেটে সিএনজি প্রাইভেট কারের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ১ জন নিহত:

    সিলেটে সিএনজি অটোরিক্সা প্রাইভেট কার নোহার মুখামুখি সংঘর্ষে ঘটনাস্হলেই সিএনজি চালক নিহত।

    আজ বৃহস্পতিবার ৪ ঠা ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট সদর উপজেলার জাঙ্গাইল সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন সিলেট সুনামগন্জ রোডে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের ভাতিজা কামরান উদ্দিন অপুর মাধ্যমে জানা যায় যে , সিলেট গামী অটোরিক্সা সিএনজি সুনামগন্জ গামী প্রাইভেট নোহার সাথে সিলেট সুনামগন্জ রোডে জাঙ্গাইল প্রাইভেট নোহা সরাসরি ধাক্কা দিলে সিএনজি রাস্তার পার্সে খালের মধ্যে পড়ে যায় এবং ঘটনাস্হলেই সিএনজি চালক জালালাবাদ থানার মোগল গাঁও ইউনিয়নের খিত্তার গাঁও গ্রামের আব্দুল জলিল এর ছেলে মো: আব্দুল মালিক মাইল্লা (৩৫) নিহত হয়। গরুতর আহত হয়ে আশংকা জনক অবস্হায় প্রায় ৪ যাত্রীকে স্হানীয়দের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
    এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিচয় সম্পর্কে জানা যায়নি।
    বিস্তারিত আসছে..

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT