• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও না ঢোকার সিদ্ধান্ত

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৫ , ৮:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    সীমান্তে শান্তি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। সেখানে রাজশাহী ও মালদা সেক্টরে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কোনো ব্যক্তির না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসে দুই পক্ষ। বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

    বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান। এতে বলা হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে। সেই সঙ্গে সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT