• Developed by : BDIX ROOT
  • খেলা

    সুজানগরের বন্ধুমহল ক্লাবের উদ্দ্যোগে বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ১০:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    আলাউদ্দিন আদম স্টাফ রিপোর্টার পাবনাঃ

    মহান বিজয় দিবস উপলক্ষে সুজানগরের ভায়না বন্ধুমহল ক্লাবের উদ্দ্যোগে নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।
    রবিবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় নিশ্চিন্তপুর মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট খেলাটি উদ্বোধন করা হয়।

    নক অউটের মধ্য দিয়ে টুর্ণামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৬ টি টিম অংশ গ্রহণ করবে।এদিকে রবিবারে প্রথম উদ্বোধনে দিনে ২টা দল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে।
    একদিকে ছিলো গোপালপুর ক্রিকেট একাদশ অপর দিকে ছিলো পাবনা বাংলাবাজার ক্রিকেট একাদশ। খেলায় গোপালপুর ক্রিকেট একাদশ ১৮ রানে জয়লাভ করে।

    খেলাটির মূল উদ্দোগতার নাম হিসেবে জানতে পারি স্পেন প্রবাসী শিমুল মিয়াকে। জানা যায় দেশে থাকাকালীন সময় বিভিন্ন খেলাধূলার সাথে জড়িত ছিলেন শিমুল মিয়া। মুঠোফোনে শিমুল মিয়া বলেন, করোনোর কারনে মানুষ দীর্ঘ ২ বছর প্রায় সকল ধরনের বিনোদন থেকে দূরে আছে। আর এই সাধারণ মানুষকে একটু বিনোদন দেওয়া ও খেলোয়াড়দের খেলারপ্রতি মনোযোগ বিদ্ধি করার জন্য এ খেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, বিজয়ের মাসে ১৬ ডিসেম্বরকে ও জাতির জনক বঙ্গবন্ধুকে সরণ করার জন্য আমাদের এই প্রচেষ্টা। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির স্বাধীন প্রামানিক, রাফেল প্রামানিক, বিদ্যুৎ সরকার, মিটুল মোল্লা, আরিফ মোল্লা, সবুজ শেখ সহ অনেকই। খেলাটির ধারাবর্ননা করে সাতবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ মোতাহার আলি বিশ্বাস।

    খেলা দেখতে বেশ কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। দর্শকেরা আমাদের জানায়, তারা এই সময়ে এমন একটি খেলা দেখতে পেরে অনেক আনন্দিত।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT