এম মনিরুজ্জামান-পাবনা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুজানগর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে উপজেলার অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার সকালে পাবনার সুজানগর ব্লাড ডোনার ক্লাব কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এসময় সুজানগর উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সদস্য হাসিবুল ইসলামসহ ব্লাড ডোনার ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.