• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    সুজানগরে ইয়াবাসহ আটক-৩

      প্রতিনিধি ২৫ মে ২০২৩ , ৯:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    পাবনার সুজানগরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। ২৪শে মে (বুধবার) হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলো, সৈয়দপুর গ্রামের মৃত আরজান আলী শেখের ছেলে, মোঃ ইব্রাহীম শেখ(৩৬), নুরুদিনপুর গ্রামের মোঃ শওকত শেখের ছেলে মোঃ জাকারিয়া শেখ(৪০), ভাদুরভাগ গ্রামের মোঃ হাতেম আলী শেখের ছেলে মোঃ আরিফ শেখ (৩৩)।

    সুজানগর থানা অফিসার ইনচার্জ আঃ হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনা পুলিশ সুপার জনাব আকবর আলীর মুন্সির নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুজানগর থানা পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT