এম মনিরুজ্জামান-পাবনা:
উপজেলা প্রশাসনের আয়োজনে, গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল।এ সময় আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম প্রমুখ।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কানিস ফারজানা,এস আই মনসুর আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, সদস্য মাহমুদুজ্জামান মানিক, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.