এম মনিরুজ্জামান-পাবনা:
বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশনের উদ্যোগে, বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন পাবনা জেলা শাখার আয়োজনে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় পৌর কর্মকর্তা কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভা কার্যালয়ে পৌর কর্মকর্তা কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল। বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্লা।এ সময় কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.