• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    সুজানগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পাতিল

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৬:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র ্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, দপ্তর সম্পাদক আজিজুল হক আরজু, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন হাসান সম্রাট, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT