• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    সুজানগরে বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালিত

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২০ , ২:৪০:৫১ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান,পাবনা:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার বিকেলে প্রফেসর পাড়ার চেয়ারম্যান বাজারের সুজানগর আদর্শ কিন্ডার গার্টেন মাঠে উপজেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি রহমত আলী শেখের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম সাজ্জাদ। এসময় আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,বন্দের মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুম হায়দার, দপ্তর সম্পাদক খাজা মহিদুল ইসলাম, বিএনপি নেতা রবিউল আউয়াল টিপু, আলহাজ্ব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইকরাম হোসেন মধু বিশ্বাস, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, সুলতান মাহমুদ পক্কি, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলম মন্ডল প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT