• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    সুজানগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৮:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, মশিউর রহমান, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল হেল বাকি জিসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, মৎস্য কর্মকর্তা কাজী নুর কাজমীর জামান, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT