• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    সুজানগরে মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

      প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৩:৪০:৪১ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহস্মেদ-স্টাফ রিপোর্টার:

    থানার ধারাবাহিক অভিযানে এক মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। মাননীয় পুলিশ সুপার, জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ১৩/০৯/২০২২ তারিখ সুজানগর থানাধীন বিলক্ষেতুপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোছাঃ শাপলা খাতুন ওরফে লক্ষী এর শয়ন ঘরে রাত্রী ৩.৫০ ঘটিকায় অভিযান চালিয়ে এক জন মাদক ব্যবসায়ীকে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    মাদক ব্যবসায়ী হলোঃ
    ১. মোছাঃ শাপলা ওরফে লক্ষী স্বামী-মোঃ হাশেম শেখ, সাং বিলক্ষেতুপাড়া, থানা-সুজানগর, জেলা –পাবনা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT