এম মনিরুজ্জামান, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুজানগরে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা'র সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাজাহান আলী শেখ, সদস্য সচিব রিয়াজ মন্ডল। এছাড়া ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.